বাংলাদেশের জাতীয় বাজেট: উন্নয়নের স্বপ্ন, নাকি বাস্তবতার সঙ্গে সংঘর্ষ?
সম্প্রতি জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় বিএনপির সংসদ সদস্য ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া এমন কিছু বক্তব্য দিয়েছেন , যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় , অর্থনীতি সংশ্লিষ্ট মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দলীয় অবস্থানের চেয়ে দেশের অর্থনৈতিক বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং খাত , বাজেট ব্যবস্থাপনা , ঋণনীতি , বিনিয়োগ এবং আয় বৈষম্য নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন , বিশ্বের প্রায় ৩৫টি দেশে কাজ করার অভিজ্ঞতায় তিনি দেখেছেন , কোনো দেশের ব্যাংকিং ঝুঁকির সূচক ৬-এর বেশি হলে তা উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয়। অথচ বাংলাদেশের ক্ষেত্রে সেই সূচক অনেক বেশি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষায় , দেশের ব্যাংকিং ব্যবস্থা আজ গভীর সংকটে রয়েছে। সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো আমানত ও ঋণের সুদের হারের বিশাল ব্যবধান। সাধারণ মানুষের কাছ থেকে মাত্র ৫ শতাংশের মতো সুদে আমানত সংগ্রহ করা হলেও একজন সৎ উদ্যোক্তাকে ঋণ নিতে গুনতে হচ্ছে ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত সুদ। এর ফলে উৎপাদনশীল ব্যবসা নিরুৎসাহিত হচ্ছে , নতুন শিল্প গড়ে ওঠা কঠিন হয়ে পড়ছে এবং কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হচ্ছে। একটি দক্ষ ও প্রতিযোগিতামূলক ব্য...